News71.com
 International
 25 Jun 26, 12:08 PM
 17           
 0
 25 Jun 26, 12:08 PM

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি॥বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত  

ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি॥বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত   

আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলায় পর পর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিপুল সংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস জানিয়েছে যে প্রথম ৭ দশমিক ২ মাত্রার তীব্র ভূমিকম্পটির ঠিক ৩৯ সেকেন্ড পরেই ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি তীব্র ভূকম্পন আঘাত হানে। এদিকে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনেজুয়েলার সরকার। আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুল, মেট্রো ও রেলসেবা স্থগিত করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা জোরদারে সেনাবাহিনীকে নামানো হয়েছে।

দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, মারাত্মক ক্ষতির কারণে মাইকেতিয়ায় অবস্থিত সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম লা পাতিয়ার বরাত দিয়ে জানা গেছে, ডেলসি রদ্রিগেজ স্কুলের ক্লাসও স্থগিত ঘোষণা করেছেন। একই সঙ্গে মেট্রো ও রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন