News71.com
 International
 10 Jul 26, 07:49 PM
 7           
 0
 10 Jul 26, 07:49 PM

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে বোমা হামলা॥নিহত ১৭  

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে বোমা হামলা॥নিহত ১৭   

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার শহরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও ঝালাওয়ান প্যানেলের সভাপতি শফিকুর রহমান মেঙ্গালের বাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। তবে হামলায় অক্ষত রয়েছেন মেঙ্গাল। বুধবার (৮ জুলাই) দুপুরে খুজদার শহরের শাহজাদ টাউন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। খবর দ্য ডনের।

স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী শফিকুর রহমান মেঙ্গালের বাড়ির প্রধান ফটকে আঘাত হানে। এতে ফটক, সীমানাপ্রাচীর এবং ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়। প্রথম বিস্ফোরণের পর পরই আরও কয়েকটি বিস্ফোরণের শব্দে পুরো খুজদার শহর প্রকম্পিত হয়। আশপাশের ভবনগুলোর দরজা-জানালার কাচ ভেঙে যায়। হামলার পর নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে তিন ঘণ্টার বেশি সময় ধরে গোলাগুলি চলে। এ সময় রকেট লঞ্চার, গ্রেনেডসহ বিভিন্ন ভারী অস্ত্র ব্যবহার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন