News71.com
 International
 23 Jul 26, 01:36 PM
 1           
 0
 23 Jul 26, 01:36 PM

ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১॥ ক্ষতিগ্রস্ত ৫ লাখেরও বেশি মানুষ  

ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১॥ ক্ষতিগ্রস্ত ৫ লাখেরও বেশি মানুষ   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের আসামে বন্যা পরিস্থিতি আরও সংকটজনক রূপ নিয়েছে। নতুন করে রাজ্যটিতে আরও ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই মারা গেছেন অন্তত ২১ জন। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, রাজ্যের ১৬টি জেলায় ৫.৬৪ লাখেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া, বন্যার পানিতে ২৪ হাজার ২১০.৩৫ হেক্টর ফসলি জমি ডুবে গেছে। এছাড়া, ৪৪টি রাজস্ব সার্কেলের অধীন ৮৭২টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।দুর্গত এলাকাগুলোতে স্থানীয় প্রশাসনের খোলা ২৭৩টি ত্রাণ শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্রে বর্তমানে ১.১৪ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।

বন্যাকবলিত অঞ্চলগুলোতে ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কাজ চালিয়ে যাচ্ছে।গত ১৯ জুলাই জোড়হাট জেলার টিয়ক রাজস্ব সার্কেলের সেলেং চা বাগানের কাছে সেলেং ঘাট থেকে পাঁচজনকে উদ্ধার করে এনডিআরএফ। পানির নিচে তলিয়ে যাওয়া বাড়ির ছাদ থেকে এক তরুণী, তীব্র স্রোতে ভেসে যেতে থাকা এক ব্যক্তি এবং বন্যার পানিতে আটকে থাকা তিন নারীকে উদ্ধার করেন উদ্ধারকারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন