News71.com
 International
 25 Oct 16, 01:26 AM
 314           
 0
 25 Oct 16, 01:26 AM

ফ্রান্সে বিমান দুর্ঘটনায় নিহত ৫।।

ফ্রান্সে বিমান দুর্ঘটনায় নিহত ৫।।

নিউজ ডেস্কঃ ফ্রান্সের মাল্টা বিমানবন্দরে আজ একটি পরিদর্শনকারী বিমান ভেঙে পাঁচ জন নিহত হয়েছেন। বিমানটি দীর্ঘ দিন ধরে ফরাসি প্রতিরক্ষা দফতরের অধীনে কাজ করে আসছে। কী কারণে এই দুর্ঘটানা ঘটেছে তা এখনো জানা যায়নি। অবতরণের আগে বিমানটিতে দুর্ঘটনা ঘটার কোন চিহ্নও ছিল না।

দুর্ঘটনায় নিহত পাঁচ জনের মধ্যে তিন জনই ফ্রান্সের প্রতিরক্ষা দফতরে কর্মরত ছিলেন। অপর দুই জন বিমানসংস্থার কর্মী। ভূমধ্যসাগর ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে পরিদর্শনের জন্য এই বিমানটি ব্যবহার করা হত বলে ফরাসি প্রতিরক্ষা দফতরের বিবৃতিতে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন