News71.com
 International
 06 Aug 23, 12:00 PM
 154           
 0
 06 Aug 23, 12:00 PM

চলমান রাজনৈতিক ডামাডোলের মধ্যেই বাংলাদেশকে বৈদেশিক ঋন পরিশোধের চাপ॥

চলমান রাজনৈতিক ডামাডোলের মধ্যেই বাংলাদেশকে বৈদেশিক ঋন পরিশোধের চাপ॥

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বিদেশি ঋণ পরিশোধে চাপ বাড়ছে বাংলাদেশের। সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরেই আগের অর্থবছরের তুলনায় ৩৭ শতাংশের বেশি ঋণ পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে। আর গত ছয় বছরের হিসাব ধরলে পরিশোধের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রাথমিক হিসাবে জানা গেছে, বিগত ২০২২-২৩ অর্থবছরে সব মিলিয়ে ২৭৪ কোটি ডলার ঋণের সুদ ও আসল পরিশোধ করতে হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ২০১ কোটি ডলার ঋণ পরিশোধ করেছিল বাংলাদেশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে ৭৩ কোটি ডলার ঋণ পরিশোধ বেড়েছে। সম্প্রতি তৈরি করা অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ৩২৮ কোটি ডলার পরিশোধ করতে হবে। ছয় বছর পর (২০২৯-৩০ অর্থবছর) তা বেড়ে দাঁড়াবে ৫১৫ কোটি ডলার।

 

 

উল্লেখ্য অর্থনৈতিক সংকটে বাংলাদেশ সরকারের বৈদেশিক মুদ্রায় আয় অনেক কমে গেছে। সে তুলনায় ব্যয় বেড়েছে অনেক। এতে সরকারের চলতি ও আর্থিক হিসাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। রপ্তানি পরিস্থিতি ভালো হলেও প্রবাসী আয়ে ওঠানামা রয়েছে। ডলারে নেওয়া বেসরকারি খাতে ঋণের বড় অংশই আর নবায়ন হচ্ছে না। আর এমন এক সময়ে সরকারের নেওয়া ঋণ পরিশোধ করতে গিয়েও ডলার খরচ বেশি হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ প্রায় অর্ধেক কমে। প্রতিবছর বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান, চীন, ভারতসহ উন্নয়ন সহযোগীরা নতুন নতুন ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আবার আগের দেওয়া প্রতিশ্রুতির ঋণের অর্থ ছাড়ও করে।অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান, চীন, ভারতসহ উন্নয়ন সহযোগীরা সদ্য বিদায়ী অর্থবছরে আগের পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম প্রতিশ্রুতি দিয়েছে।

 

 

জানাগেছে, সহজ শর্তের ঋণের ছাড় কম হওয়া এবং বেশি সুদের ঋণ নেওয়ার পরিমাণ বৃদ্ধির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধ শুরু হওয়ায় বিদেশি ঋণ পরিশোধের চাপ বেশি বাড়ছে। পাশাপাশি আছে চীন ও ভারত থেকে নেওয়া ঋণ পরিশোধের চাপ। ইআরডি সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে সব মিলিয়ে ১১০ কোটি ডলার ঋণ পরিশোধ করেছিল বাংলাদেশ। পরের ১০ বছরে অর্থাৎ ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে ২০১ কোটি ডলারের উন্নীত হয়। মূলত চীনের ঋণ পরিশোধ শুরু হওয়ায় গত দু-তিন বছর ঋণ পরিশোধের পরিমাণ বাড়ছে। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে রাশিয়ার ঋণ। আর এই চাপ সামনে আরও বাড়বে। কেননা, চলতি অর্থবছরেই চট্টগ্রামের কর্ণফুলী টানেল প্রকল্প ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন