
নিউজ ডেস্কঃ বাচ্চাদের খেলনার ভেতরে বিপুল পরিমাণ ইয়াবা রেখে পাচারের সময় তিনজনকে আটক করেছে বরিশাল নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকরা হলেন, বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার চরবাড়িয়া ইউনিয়নের মৃত মো. তোফায়েল খানের ছেলে মো. সজল খান (২৮), তার স্ত্রী অ্যানী আক্তার লামিয়া এবং ঝালকাঠি জেলার নলছিটি থানার এলাকার মৃত. আ. হকের ছেলে শামীম হাওলাদার।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অতিরিক্ত উপ কমিশনার শেখ মো. সেলিম ও সহকারী কমিশনার প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে বরিশাল নগরের কোতোয়ালি মডেল থানার বাংলাবাজার মোড়ে একটি কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সজল খান ও শামীম হাওলাদারকে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।