News71.com
 Bangladesh
 01 May 21, 01:47 PM
 228           
 0
 01 May 21, 01:47 PM

৬ অভয়াশ্রমে আবারও ইলিশ শিকারে জেলেরা।।

৬ অভয়াশ্রমে আবারও ইলিশ শিকারে জেলেরা।।

নিউজ ডেস্কঃ দীর্ঘ ২ মাসের নিষেধাজ্ঞা শেষে ৬টি অভয়াশ্রমে আবারও ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। শুক্রবার (৩০ এপ্রিল) দিনগত মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নদীতে নামেন তারা। এর আগে, দিনভার নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেন জেলেপল্লীর বাসিন্দারা। জাল-নৌকা গুছিয়ে স্বপ্ন দেখেন রুপালি ইলিশের দেখা পাওয়ার। বড় ইলিশ ধরার অনুমোদন পেলেও এখনও বন্ধ রয়েছে জাটকা শিকার। এদিকে, ২ মাসের নিষেধাজ্ঞার সময়ে চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, ফরিদপুর, পটুয়াখালী ও শরীয়তপুরে ২ লাখ ৭৭ হাজার ১৮৯ জন জেলেকে প্রণোদনা দেয় সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন