News71.com
 Bangladesh
 01 May 21, 02:03 PM
 254           
 0
 01 May 21, 02:03 PM

শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে বললেন প্রধানমন্ত্রী।।

শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে বললেন প্রধানমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (০১ মে) মহান মে দিবস উপলক্ষে শুক্রবার (৩০ এপ্রিল) এক বাণীতে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে কল-কারখানা চালু রাখা হয়েছে। সে ক্ষেত্রে অবশ্যই শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিত করতে হবে।

করোনা পরিস্থিতিতে শ্রমিকদের সহায়তার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিশ্বব্যপী করোনা ভাইরাস সংক্রমণের ভয়াল পরিস্থিতি মোকাবিলায় আমাদের সরকার শ্রমজীবী মানুষের পাশে থেকে ত্রাণ বিতরণসহ সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছে। সরকার সংকট মোকাবিলায় শ্রমিকদের বেতনের জন্য ৮ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে। তিনি বলেন, রপ্তনিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পে কর্মহীন হয়ে পড়া ও দুঃস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২০ বাস্তবায়নের জন্য শ্রম অধিদপ্তরের অনুকূলে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মহান মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের ঐক্য ও সংহতির প্রতীক উল্লেখ করে ১৮৮৬ সালের আমেরিকার শিকাগো শহরে রক্তাক্ত আন্দোলনে শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আত্মহুতি দেওয়া বীর শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন