
নিউজ ডেস্কঃ রাজধানীর ভাটারা নতুন বাজার ও যাত্রাবাড়ীর কাজলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুইজন। গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে এ পৃথক দুর্ঘটনা ঘটে। বাড্ডা নতুন বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের নাম আল-আমিন হোসেন। তিনি শরীয়তপুর গোসাইরহাট উপজেলার ইব্রাহিমের ছেলে। আর যাত্রাবাড়ী কাজলায় নিহতের নাম জিয়াউর রহমান (৪২)। তার বাড়ি ফরিদপুর আলফাডাঙ্গায়।
পথচারীরা তাঁদের প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে পরে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে জিয়াউর ও আল-আমিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া তাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বাচ্চু মিয়া জানান, আল-আমিনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আর পরিবারের আবেদনে জিয়াউরের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।