
নিউজ ডেস্কঃ চাঁদপুরের মেঘনায় গোছল করতে নেমে নানি ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলাচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিলাচরের কৃষক বারেক প্রধানিয়ার স্ত্রী মমতাজ বেগম (৬৮), তার নাতি সাফিনকে (৭) নিয়ে মেঘনা নদীপারে গোছল করতে যান। এ সময় নানির চোখের সামনে নদীর স্রোতের পানিতে ভেসে যাচ্ছিল নাতি। আর তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন নানি। দুজনেই অনেক দূর ভেসে যান। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের দুজনকে উদ্ধার করে। তবে ততক্ষণে তারা মারা যায়।