News71.com
 Bangladesh
 01 May 21, 09:36 PM
 263           
 0
 01 May 21, 09:36 PM

একা হাঁটতে পারছেন না খালেদা জিয়া।।

একা হাঁটতে পারছেন না খালেদা জিয়া।।

নিউজ ডেস্কঃ মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। আজ শুক্রবারও তাঁর রক্তের পরীক্ষা হয়েছে। চিকিৎসকেরাও তাঁকে নিয়মিত দেখছেন। তাঁর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে। তবে এখনো কারও সহযোগিতা ছাড়া তিনি হাঁটতে পারছেন না। এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর নতুন কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন জানিয়ে এই চিকিৎসক বলেন, সব মিলিয়ে নতুন কিছু বলার মতো অবস্থায় নেই। তবে এখনো খালেদা জিয়া নিজে নিজে হাঁটতে পারেন না। হাঁটতে হলে তাঁর কারও না কারও সহযোগিতা লাগছে। ব্যক্তিগত দৈনন্দিন কাজেও তাঁর সাহায্যের প্রয়োজন হচ্ছে বলেও জানান জাহিদ হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন