News71.com
 Bangladesh
 02 May 21, 07:34 PM
 239           
 0
 02 May 21, 07:34 PM

রাজধানীতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ।।

রাজধানীতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ।।

নিউজ ডেস্কঃ সারা দেশে গণপরিবহন চলতে দেওয়াসহ তিন দাবিতে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল করেছেন পরিবহন শ্রমিকরা। আজ রবিবার (২ মে) সকাল ১০টার পর থেকেই রাজধানীর সায়েদাবাদ, ফুলবাড়িয়া, গাবতলী, মহাখালী বাস টার্মিনালে জড়ো হতে থাকেন পরিবহন শ্রমিকরা। দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল অংশ নেন তাঁরা।

যে তিন দাবিতে পরিবহন শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন সেগুলো হলো স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে নৌপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা দেওয়া এবং সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা। কর্মসূচিতে অংশগ্রহণ করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সারাদেশের ২৪৯টি পরিবহন শ্রমিক ইউনিয়ন৷ আগামী মঙ্গলবার (৪ মে) সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছে পরিবহন শ্রমিকদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন