News71.com
 Bangladesh
 02 May 21, 07:37 PM
 243           
 0
 02 May 21, 07:37 PM

করোনায় দেশে গত ২৪ ঘন্টায় ৬৯ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫৯ জনে।।

করোনায় দেশে গত ২৪ ঘন্টায় ৬৯ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫৯ জনে।।

নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনা ভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৭৯ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৫৯ জনের দেহে। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ৯৪৩ জনে। করোনা ভাইরাস নিয়ে রোববার (০২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৬৫৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৭ হাজার ৩২৮ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন