News71.com
 Bangladesh
 03 May 21, 10:34 AM
 213           
 0
 03 May 21, 10:34 AM

এপ্রিলে দেশে রেকর্ড পরিমাণ কম বৃষ্টিপাত।। মে মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

এপ্রিলে দেশে রেকর্ড পরিমাণ কম বৃষ্টিপাত।। মে মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

নিউজ ডেস্কঃ প্রায় দশ বছর পর এপ্রিলে দেশে রেকর্ড পরিমাণ কম বৃষ্টিপাত হয়েছে। আর স্বাভাবিকের চেয়ে সেটা ৭৯ শতাংশ কম। মে মাসেও স্বাভাবিকের চেয়ে কম বর্ষণ হওয়ার আভাস রয়েছে। এছাড়া চলতি মাসে রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও। আবহাওয়া অধিদফতর দীর্ঘমেয়াদি এক পূর্বাভাস ও বিগত মাসের আবহাওয়া পর্যালোচনা করে এমনটি জানিয়েছে। অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রতিবেদন বলা হয়েছে এপ্রিলে আবহাওয়ার বিভিন্ন তথ্য ও উপাত্ত পর্যালোচনাকালে পরিলক্ষিত হয় যে, এপ্রিল মাসে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা ৭৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন