News71.com
 Bangladesh
 03 May 21, 10:37 AM
 220           
 0
 03 May 21, 10:37 AM

তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান।।

তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান।।

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর ও বনানীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নির্দেশে পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনার মহাসংকটে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার শাড়ী-লুঙ্গি, চাল-ডাল, তেল, লবণ, আলু, ডিম ও নগদ অর্থ বিতরণ করা হয়। আজ রবিবার বেলা ১১টায় মিরপুর-১, চিড়িয়াখানা রোড, ঈদগাহ মাঠে ও বিকাল ৪টায় সোয়াত মাঠ, ব্লক-ডি, রোড-১৩, বনানীতে অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন-করোনার এই মহামারির শুরু থেকেই প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগ সারাদেশে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন-এই মহামারি দুর্যোগ যতদিন থাকবে, যুবলীগ ততদিন প্রিয় নেত্রীর নির্দেশে সেবা করে যাবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা ও যুবলীগকে ধন্যবাদ জানিয়ে তৃতীয় লিঙ্গের হীরা বলেন-যুবলীগ সবসময় আমাদের পাশে ছিল, অবশ্যই আমাদের মা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাশে আছেন। আমরা দোয়া করি আমাদের মা যুগ যুগ ধরে বেঁচে থাকুক। মা আমাদের পাশে আছে, চিরকাল আমাদের পাশে থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন