News71.com
 Bangladesh
 03 May 21, 10:37 AM
 202           
 0
 03 May 21, 10:37 AM

নওগাঁয় শিক্ষক-ছাত্রীর অনৈতিক ভিডিও ভাইরাল।। শিক্ষকের বিচার দাবি

নওগাঁয় শিক্ষক-ছাত্রীর অনৈতিক ভিডিও ভাইরাল।। শিক্ষকের বিচার দাবি

নিউজ ডেস্কঃ নওগাঁর রাণীনগরে এক ছাত্রীর সঙ্গে এক শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকায় চলছে সমালোচনার ঝড়। অভিযুক্ত ওই শিক্ষকের বিচার দাবি করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, ভিডিওটি এক বছর আগের। অভিযুক্ত শিক্ষক রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি লাইব্রেরিয়ান শিক্ষক সাদেকুল ইসলাম পিটু। তিনি উপজেলার সদর ইউনিয়নের বেলবাড়ি গ্রামের মৃত আশরত আলী মিনার ছেলে।

জানা যায়, ১৪ বছর আগে মো. সাদেকুল ইসলাম পিটুকে স্কুল কর্তৃপক্ষ সহকারি লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেয়। স্কুলে শিক্ষকতার পাশাপাশি তিনি স্কুলের পার্শ্ববর্তী এক বাড়িতে ছাত্রীদেরকে প্রাইভেট পড়াতেন। এই সুযোগে এক ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করে তার ভিডিও ধারণ করেন। ভিডিওটি গতকাল শনিবার সামাজিক যোগাযোগ ফেসবুকে মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই উপজেলাজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়। রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন ঘটনা শুনেছি। তবে এ পর্যন্ত কেউ আমার কাছে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন