News71.com
 Bangladesh
 03 May 21, 11:57 PM
 217           
 0
 03 May 21, 11:57 PM

রাজধানীর হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় যাত্রী নিহত।।

রাজধানীর হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় যাত্রী নিহত।।

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় শাহজাহান (৬০) নামে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালক সিরাজুল ইসলাম (৩০)। রোববার (২ মে) রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহজাহানকে রাত সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন। সোমবার (৩ মে) যাত্রাবাড়ী থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. মামুন মৃধা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন