News71.com
 Bangladesh
 03 May 21, 11:59 PM
 242           
 0
 03 May 21, 11:59 PM

১০ মের মধ্যে চীন থেকে আসছে ৫ লাখ ভ্যাকসিন।। জাহিদ মালেক

১০ মের মধ্যে চীন থেকে আসছে ৫ লাখ ভ্যাকসিন।। জাহিদ মালেক

নিউজ ডেস্কঃ আগামী ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (৩ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। করোনার টিকা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'ভ্যাকসিন যেখানে পাওয়া যাবে, সেখান থেকেই আনা হবে। এ ছাড়া অ্যাস্ট্র্যাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ যথাসময়ে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। আগামী ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার ভ্যাকসিন আসবে'।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন