News71.com
 Bangladesh
 04 May 21, 12:04 AM
 233           
 0
 04 May 21, 12:04 AM

ভোলার চরফ্যাশনে বজ্রপাতে ২ জনের মৃত্যু।।

ভোলার চরফ্যাশনে বজ্রপাতে ২ জনের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ ভোলার চরফ্যাশনে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মে) দুপুরে উপজেলার বেতুয়া সড়ক ও সামরাজ মৎস্যঘাট সংলগ্ন এলাকায় পৃথক এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন আসলামপুর ইউনিয়নের বেতুয়া এলাকার হানিফ বেপারীর ছেলে আলাউদ্দিন (৫০) ও হাজারীগঞ্জ ইউনিয়নের কালু বেপারীর ছেলে শাহে আলম (৪০)। এদের মধ্যে শাহে আলম পেশায় কৃষক ও আলাউদ্দিন ট্রাক্টর চালক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সামরাজ মৎস্যঘাট সংলগ্ন নতুন বেড়িবাঁধ এলাকায় নদীর পাড়ে বৃষ্টির সময় কৃষক শাহে আলম ধান আনতে মাঠে যাচ্ছিলেন। তখন বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অন্যদিকে, বৃষ্টির মধ্যে বেতুয়া এলাকায় আলাউদ্দিন ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় হঠাৎ করেই বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন