News71.com
 Bangladesh
 04 May 21, 12:59 PM
 248           
 0
 04 May 21, 12:59 PM

রাজধানীতে আবার কালবৈশাখীর হানা।।

রাজধানীতে আবার কালবৈশাখীর হানা।।

নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার (৩ মে) দিনগত রাতে শুরু হয় দমকা হাওয়া, সেই সঙ্গে বিদ্যুৎ চমকানি, আবার কোথাও তীব্র গতির বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছিল, রোববার (২ মে) রাতের মতোই সোমবার কালবৈশাখী হতে পারে। শুধু ঢাকায় নয়, ঢাকার আশেপাশের এলাকাগুলোতেও প্রবল বাতাস, আর বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

রোববার রাতের বৃষ্টিতেই কমে এসেছিল রাজধানীর তাপপ্রবাহ। আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত। এর প্রভাবে ঢাকাসহ আশেপাশের এলাকা এবং রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হয়েছে। কিছু এলাকায় এখনও হচ্ছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছে অধিদফতর। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে ৪৯ মিলিমিটার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন