News71.com
 Bangladesh
 04 May 21, 01:00 PM
 261           
 0
 04 May 21, 01:00 PM

মামুনুলের সঙ্গে আরও ৪-৫ নারীর সম্পর্কের কথা জানাল পুলিশ।।

মামুনুলের সঙ্গে আরও ৪-৫ নারীর সম্পর্কের কথা জানাল পুলিশ।।

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের সঙ্গে আরও চার থেকে পাঁচ জন নারীর সম্পর্কের তথ্য পেয়েছে পুলিশ। যাদের সঙ্গে মামুনুল হক মানবিক বিয়ের সম্পর্ক গড়ে তুলে অনৈতিক কাজ করতেন । সোমবার (৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুবুল আলম। তিনি সাংবাদিকদের বলেন, মামুনুল শুধু একটি বিয়ের কাবিননামা দেখাতে পেরেছেন। অন্য কোনোও বিয়ের কাবিননামা দেখাতে পারেননি তিনি। এ বিষয়ে তদন্ত চলছে।

গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, তাবলিগ জামাতকে দুই ভাগ করার নেপথ্যেও মামুনুল হকের ইন্ধন ছিল। রমজানকে সামনে রেখে দেশজুড়ে হেফাজতের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছিল। আরেকটি বদর যুদ্ধের ডাক দিয়েছিল হেফাজত। গত ২৬ মার্চে শুরু হওয়া সহিংসতা রমজান পর্যন্ত টেনে আনার পরিকল্পনা ছিল তাদের। তিনি বলেন, বিভিন্ন মাদরাসায় পাওয়া দানের অর্থ নাশকতার কাজে ব্যবহার করতেন হেফাজতের বিলুপ্ত কমিটির নেতারা। হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতায় এ অর্থ ব্যবহারের প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে আরেকটি শাপলা চত্বর তৈরি করে সরকার পতনের পরিকল্পনায় হেফাজতের বিলুপ্ত কমিটির নেতাদের ইন্ধন ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন