
নিউজ ডেস্কঃ রাঙ্গুনিয়ায় মাস্ক না পরার অপরাধে ৪৪ ব্যক্তিকে আটক ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানার কারণে রাঙ্গুনিয়া পৌর শহরের রোয়াজার হাট বাজারের দুটি দোকান বন্ধ করে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মে) দুপুর ১২টা থেকে রাঙ্গুনিয়ার বিভিন্ন পয়েন্টে সহকারী পুলিশ সুপার (রাউজান ও রাঙ্গুনিয়া) মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানার কারণে রাঙ্গুনিয়া পৌর শহরের রোয়াজার হাট বাজারের দুটি দোকানও তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে মাস্ক না পরা ব্যক্তিদের নামিয়ে এনে আটক করা হয়। রাস্তাঘাটেও যাদের মাস্ক ব্যতীত পাওয়া গেছে, তারাও আটকা পড়েছেন পুলিশের জালে। অবশ্য আর কখনো মাস্ক না পরে বের হবেন না, এই মুচলেকায় পরবর্তীতে তাদেরকে ছেড়েও দেওয়া হয়।