News71.com
 Bangladesh
 07 May 21, 11:18 AM
 368           
 0
 07 May 21, 11:18 AM

স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রথম বাংলাদেশি প্রার্থী।।

স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রথম বাংলাদেশি প্রার্থী।।

 

নিউজ ডেস্কঃ স্কটল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফয়ছল চৌধুরী। এবারই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কেউ স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে অংশ নিলেন। তিনি স্কটিশ লেবার পার্টি মনোনীত প্রার্থী। জানা গেছে, বৃহস্পতিবার (৬ মে) স্কটিশ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতি চার বছর পর অনুষ্ঠিত নির্বাচনে ১২৯ জন এমএসপি (মেম্বার অব স্কটিশ পার্লামেন্ট) নির্বাচিত হন।

 

বিষয়টি স্কটল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এবারই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফয়ছল চৌধুরী স্কটিশ লেবার পার্টি থেকে লোদিয়ান রিজিওন্যাল লিস্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে লেবার পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০১৭ সালে অনুষ্ঠিত ওয়েস্ট মিনস্টার পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা সাউথওয়েস্ট আসনে এ পার্টি থেকে লড়াই করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন