News71.com
 Bangladesh
 07 May 21, 11:20 AM
 494           
 0
 07 May 21, 11:20 AM

বাংলাদেশসহ চার দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা।।

বাংলাদেশসহ চার দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা।।

 

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় ভারতীয় নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর এবার বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের দেশটি ভ্রমণের ওপর  নিষেধাজ্ঞা জারি করেছে। মালয়েশিয়ায় করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর নতুন করে এই চারটি দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

 

বুধবার (০৫ মে) দেশটির জাতীয় বার্তা সংস্থা বার্নামার বরাত দিয়ে কোভিড-১৯ এর নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব।তিনি জানান, এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে স্বল্প ও দীর্ঘমেয়াদী সোশ্যাল ভিজিট পাস ও বিজনেস পাস হোল্ডার পাসধারীও। সম্প্রতি ভারত থেকে আসা এক ব্যক্তির শরীরে ভারতের তৈরি করোনার ভ্যারিয়েন্ট শনাক্তের পর প্রথম ভারতের উপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়। এরই ধারাবাহিকতায় ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর উপরও নিষেধাজ্ঞা দেয়া হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন