News71.com
 Bangladesh
 07 May 21, 11:31 AM
 319           
 0
 07 May 21, 11:31 AM

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।। ড. বেনজীর আহমেদ

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।। ড. বেনজীর আহমেদ

নিউজ ডেস্কঃ পুলিশ সদস্যদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা ও দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার (৬ মে) বিকেলে পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। এসময় আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

 

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, পদোন্নতি শুধু আপনাদের জন্যই নয়, পরিবারের সদস্যদের জন্যও অত্যন্ত সম্মান ও আনন্দের। আপনাদের যাত্রা কেবল শুরু হয়েছে, যেতে হবে বহুদূর। দূরের পথ পাড়ি দিতে নিজেকে তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে। পেশার প্রতি একাগ্রতা, পেশাদারিত্ব, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকারের অন্যতম সংগঠন বাংলাদেশ পুলিশ। এ সংগঠনের সম্মান ও মর্যাদা রক্ষা করে কাজ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন