News71.com
 Bangladesh
 07 May 21, 11:05 PM
 319           
 0
 07 May 21, 11:05 PM

নীলফামারীতে গাছচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু।।

নীলফামারীতে গাছচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ নীলফামারীতে গাছচাপা পড়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৬ মে) মধ্য রাতে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার এন্তাজুল ইসলাম ওরফে ঘুটু মিয়া (৫০) ও তার স্ত্রী মমেনা বেগম (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দপুকুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াহাব। 

 

স্থানীয়রা জানান, টিন শেডের ঘরে রাতে ঘুমাচ্ছিলেন তারা। এমন সময় ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে ঘরের উপর পড়লে ঘটনাস্থলেই মারা যান ওই দম্পতি। ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াহাব জানান, ঘুটু মিয়া অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের তিন সন্তান রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, আম ও মেহগনি গাছ বেষ্টিত ছিলো ওই ঘরটি। রাতে ঝড়ের সময় গাছ উপড়ে ঘরের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন