News71.com
 Bangladesh
 08 May 21, 05:55 PM
 232           
 0
 08 May 21, 05:55 PM

আজ থেকে দিনে ফেরি চলাচল বন্ধ।।

আজ থেকে দিনে ফেরি চলাচল বন্ধ।।

 

নিউজ ডেস্কঃ করোনা বিস্তার রোধে সরকারি নির্দেশনা মোতাবেক শনিবার (৮ মে) থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে রাতে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।শনিবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার সকাল থেকে নির্দেশনা বাস্তবায়নে কাজ করবেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে গতকাল শুক্রবার সকাল থেকেই দেখা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাপ্তাহিক ছুটির দিনে ঈদে ঘরে ফেরা মানুষ ও যানবাহনের ব্যাপক চাপ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন