News71.com
 Bangladesh
 08 May 21, 11:20 PM
 224           
 0
 08 May 21, 11:20 PM

দেশের পশ্চিম-মধ্য-দক্ষিণাঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস।।

দেশের পশ্চিম-মধ্য-দক্ষিণাঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস।।

 

নিউজ ডেস্কঃ দেশের পশ্চিম, মধ্য ও দক্ষিণাঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেখছে আবহাওয়া অধিদফতর। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকেও এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।শনিবার (৮ মে) সন্ধ্যায় এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পটুয়াখালী, ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, পাবনা, রাজশাহী, কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই রকম ঝড় সিলেট অঞ্চলেও বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন