News71.com
 Bangladesh
 08 May 21, 11:21 PM
 229           
 0
 08 May 21, 11:21 PM

বাংলাদেশিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা।।

বাংলাদেশিদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশি নাগরিকদের সেদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ। শনিবার (০৮ মে) এ তথ্য জানিয়েছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন জানায়, মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃপক্ষ দক্ষিণ এশিয়ার দেশ (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটান) থেকে ওয়ার্ক ভিসাধারী ব্যক্তিবর্গের মালদ্বীপে আগমনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা আগামী ৯ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন