News71.com
 Bangladesh
 08 May 21, 11:29 PM
 269           
 0
 08 May 21, 11:29 PM

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার পূর্বাভাস।।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার পূর্বাভাস।।

 

নিউজ ডেস্কঃ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতীয় অঞ্চলগুলোয় ৮ থেকে ১৫ মে পর্যন্ত সময়ে বৃষ্টিপাতের কারণে সিলেট, সুনামগঞ্জ,  নেত্রকোনা,  মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোয় স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। শনিবার (০৮ মে) বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা সম্পর্কিত বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 

বিশেষ ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলের তথ্যমতে, ৮ থেকে ১৫ মে পর্যন্ত সময়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম,  মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের স্থানগুলোয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও কিছু স্থানে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের ফলে শেরপুরের ভুগাই, নেত্রকোনার কংশ ও সোমেশ্বরী, সুনামগঞ্জের যাদুকাটা,  পুরাতন সুরমা ও সুরমা, সিলেটের সারিগোয়াইন, সুরমা ও কুশিয়ারা,  মৌলভীবাজারের মনু এবং হবিগঞ্জের খোয়াই নদীগুলোয় পানি সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ সময়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোর পানি কিছু পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন