News71.com
 Bangladesh
 08 May 21, 11:49 PM
 308           
 0
 08 May 21, 11:49 PM

বিএনপি কেন খালেদা জিয়াকে বিদেশ নিতে চাচ্ছে সেটি বোধগম্য নয়।। তথ্যমন্ত্রী

বিএনপি কেন খালেদা জিয়াকে বিদেশ নিতে চাচ্ছে সেটি বোধগম্য নয়।। তথ্যমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ  তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়াকে আদৌ বিদেশ নিয়ে যাবার প্রয়োজন আছে কিনা সেটিই এখন বড় প্রশ্ন। বিএনপি কেন যে তাকে বিদেশ নিয়ে যেতে চায় সেটি বোধগম্য নয়। কারণ দেশেই তো বেগম খালেদা জিয়া সর্বোচ্চ চিকিৎসা সুবিধা পাচ্ছেন। ড. হাছান মাহমুদ বলেন, দেশের দু’বারের প্রধানমন্ত্রী বিশিষ্ট রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া আমার কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি এখন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি দ্রুত আরোগ্য লাভ করুক এটিই মহান আল্লাহর কাছে প্রার্থনা, এটিই আমাদের কাম্য। 

 

বেগম খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা সেবা পান সেটির জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্ত নির্দেশনা দিয়েছেন। তিনি সর্বোচ্চ চিকিৎসা সুবিধা এখন বাংলাদেশে পাচ্ছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাকে বিদেশ নিয়ে যাবার জন্য বিএনপি ও পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। যে সমস্ত দেশে নিয়ে যাবার কথা বলা হচ্ছে, বিশেষ করে ইংল্যান্ডে,  সেখানে করোনা মহামারিতে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। শনিবার (৮ মে) দুপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন