News71.com
 Bangladesh
 09 May 21, 06:24 PM
 241           
 0
 09 May 21, 06:24 PM

বাংলাদেশি বংশোদ্ভূত ফয়ছল চৌধুরী স্কটিশ পার্লামেন্টে সদস্য নির্বাচিত।।

বাংলাদেশি বংশোদ্ভূত ফয়ছল চৌধুরী স্কটিশ পার্লামেন্টে সদস্য নির্বাচিত।।

 

নিউজ ডেস্কঃ এই প্রথম একজন বাংলাদেশি বংশোদ্ভূত স্কটিশ পার্লামেন্টে সদস্য নির্বাচিত হয়েছেন। স্কটিশ লেবার পার্টি থেকে লোদিয়ান রিজিওন্যাল লিস্ট প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন এডিনবরার ফয়ছল চৌধুরী। তিনি বাংলাদেশের হবিগঞ্জের সন্তান। এবারের নির্বাচনে ১২৯টি আসনের মধ্যে ৬৩ সিট পেয়ে সর্বোচ্চ আসন নিয়েছে এসএনপি। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন আরো এক আসন। সেক্ষেত্রে স্বতন্ত্র বা অন্য কোনো দলের সাথে কোয়ালিশন করতে হবে স্কটিশ ন্যাশনাল পার্টির।

 

ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইট অ্যাকটিভিস্ট ফয়ছল চৌধুরী দীর্ঘদিন ধরে লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। লেবার পার্টি থেকে ২০১৭ সালে অনুষ্ঠিত ওয়েস্ট মিনস্টার পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা সাউথওয়েস্ট আসনে লড়াই করেন ফয়ছল চৌধুরী। এছাড়া ২০১৪ সালে স্কটিশ রেফারেন্ডাম চলাকালীন ‘বাংলাদেশিজ ফর বেটার টুগেদার ক্যাম্পেইন’র সমন্বয়কারী ছিলেন তিনি। ঐতিহাসিক গণভোট এবং অন্যান্য মূলধারায় রাজনৈতিক কর্মকাণ্ডে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে যুক্ত করতে রয়েছে তার উল্লেখযোগ্য ভূমিকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন