News71.com
 Bangladesh
 09 May 21, 06:25 PM
 265           
 0
 09 May 21, 06:25 PM

শৃঙ্খলা আনয়নে ফেরিঘাট এলাকায় বিজিবি মোতায়েন।।

শৃঙ্খলা আনয়নে ফেরিঘাট এলাকায় বিজিবি মোতায়েন।।

 

নিউজ ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বন্ধ রয়েছে আন্তঃজেলা যোগাযোগ। সরকারি সব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আসন্ন ঈদ কেন্দ্রীক মানুষের ঢল নেমেছে ফেরিঘাটে। আর এ ঘরমুখো মানুষ ঠেকাতে গণপরিবহনসহ দিনের বেলায় বন্ধ রাখা হয়েছে পদ্মায় ফেরি চলাচল। তবুও কোনভাবেই ঠেকানো যাচ্ছেনা ফেরিঘাটমুখী মানুষের চাপ। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং শিমুলিয়া ফেরিঘাটেও মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। শনিবার (০৮ মে) রাত থেকেই বিজিবি সদস্যরা ফেরিঘাট এলাকায় দায়িত্ব পালন শুরু করেছেন।

 

বিজিবির পরিচালক অপারেশনস লে. কর্নেল ফয়জুর রহমান রাত পৌনে ১০টার দিকে সাংবাদিকদের জানান, ফেরিঘাটের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতেই বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য অত্র এলাকায় দায়িত্ব পালন করবেন। গত ২ দিন ধরে পাটুরিয়া ঘাট এলাকায় মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। মানুষের চাপে ফেরিতে যানবাহন উঠারও সুযোগ দেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় মানুষের ও যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল রোধে ফেরিঘাট এলাকায় বিজিবি মোতায়েন করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন