
নিউজ ডেস্কঃ লালমনিরহাটের হাতীবান্ধায় মা দিবসে জাহানারা বেগম নামের এক নারী প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলার সিংগীমারী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে তাদের মৃত্যু হয়। জাহানারা বেগম উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা খলিলের স্ত্রী ও সিন্দুর্না ইউনিয়নের জালালের মেয়ে। তার দুটি মেয়ে রয়েছে। বড় মেয়ে শারমিন ও ছোট মেয়ে শাহানা।
জাহানারা বেগমের স্বামী খলিল বলেন, আমার স্ত্রী’র প্রসব বেদনা শুরু হলে উপজেলার সিংগীমারী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রে নিয়ে যাই। শুরু থেকেই সেখানেই চিকিৎসা নেওয়া হচ্ছিলো। সেখানে সন্তান জন্ম দেয়, কিন্ত মৃত। পরে আমার স্ত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।