
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস মোকাবেলায় দেশব্যাপী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য নৌবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। চলমান লকডাউনে সাধারণ মানুষের জীবিকা বাধাগ্রস্ত হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এসকল খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। আজ রবিবার (০৯-০৫-২০২১) কমান্ডার খুলনা নেভাল এরিয়া এর তত্ত্বাবধানে খুলনা রেলওয়ে স্টেশন সংলগ্ন ও খুলনা শহর এলাকায় দুঃস্থ ও অসহায় ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
অন্যদিকে, খুলনার লবনচরাস্থ নৌঘাঁটি সোলাম কর্তৃক লবনচরা এলাকায় ৩০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে অনুরূপ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়া দেশব্যাপী মানবিক সহায়তার অংশ হিসেবে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর তত্ত্বাবধানে বাগেরহাট জেলার জয়মনি জেলেপাড়া ও মোংলা তৎসংলগ্ন এলাকায় ৩৩০ কর্মহীন ও ছিন্নমুল পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়।