
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, মানুষের ভিড় করোনা পরিস্থিতির চরম অবনতি ঘটাতে পারে। ঈদযাত্রা হয়ে উঠতে পারে শবযাত্রা। আজ রবিবার (৯ মে) আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির টেলিমেডিসিন সেবা উদ্বোধনকালে (ভার্চ্যুয়ালি) এই কথা বলেন দীপু মনি। করোনা মহামারির বিষয়ে সবাইকে সর্তক হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এখন ঈদ উপলক্ষে মানুষের গ্রামের বাড়িতে যাওয়ার উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি ঈদের কেনাকাটা করতে গিয়েও প্রচুর ভিড় করছে মানুষ। তাদের মধ্যে আবার অনেকেই মাস্ক পরছেন না। কিছু ক্ষেত্রে নিজেরা পরলেও সঙ্গে থাকা বাচ্চাদের মাস্ক পরাচ্ছেন না। ফলে সংক্রমণ বেড়ে যাচ্ছে। অনেকের মৃত্যু হচ্ছে। সে কারণেই সবাইকে সতর্ক হতে হবে।