News71.com
 Bangladesh
 11 May 21, 11:20 AM
 234           
 0
 11 May 21, 11:20 AM

মেঘনায় ডেঞ্জার জোনে যাত্রী পারাপার।। ১২ মাঝি আটক

মেঘনায় ডেঞ্জার জোনে যাত্রী পারাপার।। ১২ মাঝি আটক

নিউজ ডেস্কঃ ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ট্রলারে করে যাত্রী পারাপারের দায়ে ১২ মাঝিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় জব্দ করা হয়েছে যাত্রী পরিবহন করা ১৫টি ট্রলার। সোমবার (১০ মে) দিনভর অভিযান চালিয়ে কোস্টগার্ড তাদের আটক করেছে। আটককৃতরা হলেন বেলাল, সোহেল, নাজমুল, মিনহাজুল, মনির, সামসুল হক, আ. রহিম, মো. রুবেল, আলামিন, সুমন বাহার ও মান্নান। এদের বাড়ি লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট, মতিরহাট ও ভোলার ইলিশা ইউনিয়নে।

ভোলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, ডেঞ্জার জোন ও লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় যাত্রী পারাপার করছিল ট্রলার মালিকরা। এসময় সকাল থেকে বিকাল পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম অভিযান চালিয়ে ট্রলারের ১২ মাঝিকে আটক করেছে। জব্দ করা হয় ১৫টি ট্রলার। পরে কোস্টগার্ড আটককৃতদের নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন