News71.com
 Bangladesh
 11 May 21, 11:22 AM
 230           
 0
 11 May 21, 11:22 AM

আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশিদের দেশে ফেরার হিড়িক।।

আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশিদের দেশে ফেরার হিড়িক।।

নিউজ ডেস্কঃ ভারতের কলকাতার বাংলাদেশের উপ-হাইকমিশন ভারতে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফেরার অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া বন্ধ করে দিয়েছে গত ৯ মে থেকে। একই সঙ্গে বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি দিয়ে স্বাভাবিক যাত্রী পারাপার বন্ধ থাকার বিষয়টি ২৩ মে পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। এ অবস্থায় বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার চাপ বেড়েছে আখাউড়া স্থলবন্দরে।

আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন এখনও এনওসি দিয়ে যাচ্ছে বলে ভিড় আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (১০মে) একদিনেই ফিরেছেন ৬৭ জন। ফেরার অপেক্ষায় আছেন আরো অর্ধশত। বেলা তিনটার পর ভারতীয় কর্তৃপক্ষ তাদেরকে আসতে না দেয়ায় আটকা পড়ে গেছে বলে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে। এদিকে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপ্রতুল কোয়ারেন্টিন অবকাঠামো ও আনুষঙ্গিক অন্যান্য দিক বিবেচনায় ৯ মে থেকে এনওসি দেয়া বন্ধ থাকবে। ১৬ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।v

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন