
নিউজ ডেস্কঃ ধর্মকে পুঁজি করে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় তাদের মুখোশ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, কওমী মাদ্রাসাকে ব্যবহার করে কিছু ধর্ম ব্যবসায়ীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। সোমবার (৯ মে) দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছে জননেত্রী শেখ হাসিনা। দেশদ্রোহী চক্রকে প্রতিহত করতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। আইসিটি প্রতিমন্ত্রী আরও বলেন, মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র করে শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্ত করা সম্ভব না। মুজিববর্ষ অনুষ্ঠানে ১০০ টিরও বেশি রাষ্ট্র বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে। বাংলাদেশ এখন বিশ্বের মডেল। অনেক দেশ বাংলাদেশকে অনুসরণ করছে বলেও জানান তিনি।