
নিউজ ডেস্কঃ পুরান ঢাকার বংশালে রিকশাচালককে নির্যাতনের অভিযোগে কারাগারে আটক সুলতান আহমেদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন আসামি পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।