News71.com
 Bangladesh
 12 May 21, 07:22 PM
 218           
 0
 12 May 21, 07:22 PM

স্ত্রী হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে বাবুল আক্তার।।

স্ত্রী হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে বাবুল আক্তার।।

নিউজ ডেস্কঃ মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার পর সাতদিনের রিমান্ড আবেদন জানিয়েছে পিবিআই। রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার বেলা আড়াইটার সময় চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে হাজির করার পর রিমান্ড শুনানি হয়।

 

পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন বাবুল আক্তারের আইনজীবী মো. আরিফুর রহমান। তিনি জানিয়েছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে। আগামী ১০ দিনের মধ্যে আদালত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। এর আগে মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তারসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য অধিগ্রহণ করে পিবিআই। এরপর পিবিআই মোশাররফ হোসেনের মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন