News71.com
 Bangladesh
 12 May 21, 07:23 PM
 224           
 0
 12 May 21, 07:23 PM

জামাইয়ের বিরুদ্ধে মেয়ে হত্যা মামলা শ্বশুরের।।

জামাইয়ের বিরুদ্ধে মেয়ে হত্যা মামলা শ্বশুরের।।

 

নিউজ ডেস্কঃ পাঁচ বছর আগে চট্টগ্রামে বহুল আলোচিত মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে তাঁর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার (১২ মে) বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। এর আগে গত সোমবার (১০ মে) রাতে ঢাকা থেকে বাবুল আক্তারকে চট্টগ্রামে আনা হয়। 

 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পক্ষ থেকে বলা হয়, মামলার বাদীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পিবিআই সূত্রে আরো জানা যায়, বাবুল আক্তারকে বুধবার মহানগর হাকিম আদালতে হাজির করা হবে এবং মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। তিনি ওই হত্যা মামলার বাদী আবার তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তাঁর বিরুদ্ধে নতুন একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে আদালতকে জানানো হয়। সূত্রটি আর জানায়,  মামলাটি করা হবে পাঁচলাইশ থানায়, কারণ আগের মামলাটিও একই থানায় করা হয়েছে। আজ বুধবারই মামলাটি দায়ের করবেন মিতুর বাবা মোশাররফ হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন