News71.com
 Bangladesh
 12 May 21, 07:24 PM
 215           
 0
 12 May 21, 07:24 PM

ফেরিতে ভিড়ের চাপে ৫ জনের মৃত্যু।।

ফেরিতে ভিড়ের চাপে ৫ জনের মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ ঈদের আনন্দ অবশেষে বিষাদে পরিণত হলো ঘরমুখো পাঁচজনের পরিবারে। পথের শত ভোগান্তি মাথায় নিয়েও ঘরে ফেরা হলো না তাদের। বুধবার (১২ মে) দুপুরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পদ্মানদীতে একটি রোরো ফেরিতে আসছিল কয়েক হাজার যাত্রী। ফেরির যানবাহন রাখার খোলা জায়গায় তিল ধারণের ঠাঁই ছিল না। প্রখর রোদের তাপে ফেরি যখন বাংলাবাজার ঘাটের কাছাকাছি আসে তখনই অসুস্থ হয়ে পড়তে শুরু করে যাত্রীরা। পানির পিপাসা আর গরমে হাঁসফাঁস করতে থাকেন তারা। ওই ফেরিতে পার হওয়া একাধিক যাত্রীর বর্ণনা ছিল এমনই। ফেরিটি বাংলাবাজার ঘাটে ভিড়লে অসুস্থ যাত্রীদের মধ্যে চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এছাড়া পন্টুনে ১৫ বছর বয়সী এক কিশোরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অসুস্থ অর্ধশতাধিক যাত্রীকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন