News71.com
 Bangladesh
 12 May 21, 07:24 PM
 221           
 0
 12 May 21, 07:24 PM

ঈদে বাড়িতে গিয়ে বেশি ঘোরাঘুরি না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর।।

ঈদে বাড়িতে গিয়ে বেশি ঘোরাঘুরি না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর।।

 

নিউজ ডেস্কঃ ঈদে বাড়িতে গিয়ে বেশি ঘোরাঘুরি না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। বুধবার (১২ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ঈদে অনেকেই বাড়িতে গিয়েছেন। যেভাবে গিয়েছেন, এতে আমরা খুব মর্মাহত। তবে আমাদের অনুরোধ থাকবে ঈদে বাড়িতে গিয়ে বেশি ঘোরাঘুরি করবেন না। আপনারা বেশি ঘুরে বেড়ালে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

তিনি বলেন, চীন আমাদের বিশ্বস্ত বন্ধু। সে কারণে দুঃসময়ে তারা আমাদের টিকা দিয়ে পাশে দাঁড়িয়েছে। এ টিকা উপহার দেওয়ার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। চীনা টিকা হস্তান্তর উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন