News71.com
 Bangladesh
 12 May 21, 07:25 PM
 214           
 0
 12 May 21, 07:25 PM

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় র‍্যাব সদস্যসহ নিহত ২।।

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় র‍্যাব সদস্যসহ নিহত ২।।

 

নিউজ ডেস্কঃ গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় র‍্যাব সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১২ মে) সকালে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- র‌্যাব-৪ এর সার্জেন্ট খাইরুল ও স্থানীয় ভবানীপুর এলাকার মৃত আমীর আলীর ছেলে লিটন মিয়া (৪০)। 

 

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম জানান,  সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে র‌্যাব-৪ এর সদস্যদের গাড়ি বিকল হয়। এক পর্যায়ে ওই গাড়িটি মহাসড়কের পাশে রেখেই মেরামত করা হচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা র‌্যাবের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়ির মেকার লিটন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন চার থেকে পাঁচজন র‌্যাব সদস্য। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন