News71.com
 Bangladesh
 12 May 21, 07:27 PM
 221           
 0
 12 May 21, 07:27 PM

বরিশালে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত ৫১৬ ।। মৃত্যু ১

বরিশালে একদিনে ডায়রিয়ায় আক্রান্ত ৫১৬ ।। মৃত্যু ১

 

নিউজ ডেস্কঃ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৫১৬ জন। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ৫১ হাজার ৩৫১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভাগের ৪০টি উপজেলায় শুরুতে ২৭টি উপকূলীয় অঞ্চল চিহ্নিত করে মেডিক্যাল টিম কাজ করছে। বর্তমানে এসব অঞ্চলে ৪০৫টি মেডিক্যাল টিম ডায়রিয়া প্রতিরোধে কাজ করছে। স্বাস্থ্য দফতর থেকে মানুষকে সচেতন করতে ব্যাপকভাবে কাজ করা হচ্ছে।

 

বিভাগীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ মে পর্যন্ত বরিশাল জেলায় ৬ হাজার ৮৫৪ জন, পটুয়াখালীতে ১০ হাজার ৭১৭ জন, ভোলায় ১৩ হাজার ৪৩৮ জন, পিরোজপুরে ৬ হাজার ৫৫৮ জন, বরগুনায় ৪ হাজার ৪১৮ জন, ঝালকাঠিতে ৪ হাজার ২৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। বিভাগে এখন পর্যন্ত ২০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে বরিশাল জেলার ছয়জন, পটুয়াখালীর সাতজন, ভোলায় দুজন ও বরগুনায় পাঁচজন। সর্বশেষ মৃত্যুবরণকারী রাহিমা বেগম (৪৫) বরিশালের বানারিপাড়া উপজেলা সদরের খেজুরবাড়ি এলাকার আ. ছালামের স্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন