News71.com
 Bangladesh
 12 May 21, 07:29 PM
 327           
 0
 12 May 21, 07:29 PM

ঈদের দিন দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা।।

ঈদের দিন দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা।।

 

নিউজ ডেস্কঃ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ আজ দেখা যায়নি। অর্থাৎ ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী বৃহস্পতিবার। এদিকে বাংলাদেশে আজ ঈদের চাঁদ দেখা কমিটির বৈঠক। দেশে পবিত্র ঈদুল ফিতর আগামী শুক্রবার (১৪ মে) অনুষ্ঠিত হতে পারে যা নির্ভর করছে চাঁদ উঠার ওপরে।

 

এদিকে তাপমাত্রা কমে সারাদেশে বাড়ছে বৃষ্টিপাত প্রবণতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ধারা অব্যাহত থাকতে পারে আগামী কয়েকদিন। আগামী ৪-৫ দিন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে আসন্ন ঈদ-উল-ফিতরের দিনও বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ঈদের দিনে দেশের কোথাও থাকবে রোদ, কোথাও থাকবে বৃষ্টি। গত সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আরো চারদিন ধরে চলবে। পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করা পশ্চিমা লঘুচাপের প্রভাবে এ বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে সংস্থাটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন