
নিউজ ডেস্কঃ হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের দুই থানায় করা পৃথক পাঁচটি মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে জান্নাত আরা ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলাও রয়েছে। পুলিশ ও সিআইডি ৩৮ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরের আদালত ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময়ে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়াল আদালতে যুক্ত হন মামুনুল হক।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সোনারগাঁ থানায় তিনটি ও সিদ্ধিরগঞ্জ থানায় করা দু’টি মামলায় বুধবার দুপুরে শুনানি হয়েছে। আদালত ৫ মামলায় ১৫ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন। শুনানির সময়ে ভার্চুয়াল আদালতে মামুনুল হক যুক্ত ছিলেন বলে জানান তিনি।