
নিউজ ডেস্কঃ দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার (১৩) হবে দেশে রমজান মাসের শেষদিন এবং শুক্রবার (১৪ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ঈদুল ফিতরের এ তারিখ নির্ধারণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, বাংলাদেশের আকাশে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ফলে বৃহস্পতিবার ৩০ রমজান পূর্ণ হবে এবং শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।