News71.com
 Bangladesh
 13 May 21, 08:52 AM
 311           
 0
 13 May 21, 08:52 AM

করোনা মোকাবিলায় জনগণকে সচেতন হতে হবে।। শিল্পমন্ত্রী

করোনা মোকাবিলায় জনগণকে সচেতন হতে হবে।। শিল্পমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, করোনার প্রভাবে সারাবিশ্ব আজ লণ্ডভণ্ড। আমাদের প্রতিবেশি দেশ ভারত করোনা মোকাবিলায় হিমসিম খাচ্ছে। সেখানে চিতার আগুন এখনো নিভছেনা। বিষয়গুলো মাথায় রেখে সৌদিআববের মতো দেশ ধর্মীয় বিষয়গুলো শিথিল করে দিয়েছে। সামনে ঈদ তাই বিষয়গুলো আমাদের মাথায় রেখে জীবন-জীবিকা চালিয়ে যেতে হবে। নয়তো বিপদ আমাদের পিছু ছাড়বে না।

 

বুধবার (১২ মে) দুপুরে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির উদ্যোগে মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এক হাজার গরীব দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা করোনার প্রথম ওয়েব মোকাবিলা করেছি। দ্বিতীয় ওয়েব সবাইকে মিলে মোকাবিলা করতে হবে। সরকার অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন জনগণকে সচেতন হতে হবে। নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক আলী হোসেন শিশিরের (সিআইপি) সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদী পুলিশ সুপার আশরাফুল আজিমসহ চেম্বারের সকল পরিচালকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন